১২ বছরের এক নাবালিকাকে শ্লিলতাহানির অভিযোগ - The News Lion

১২ বছরের এক নাবালিকাকে শ্লিলতাহানির অভিযোগ

 


দি নিউজ লায়নঃ    মাত্র ১২ বছরের এক নাবালিকাকে শ্লিলতাহানির অভিযোগ উঠল অভিজিৎ হালদার নামে এক যুবকের বিরুদ্ধে।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবরা থানার কুমড়ো কাশিপুর পঞ্চায়েতের পাচবেড়িয়ার বিনিময়পাড়া এলাকায়। নাবালিকার শ্লিলতাহানির ঘটনা জানাজানি হতে রাতেই উত্তেজিত স্থানীয় মানুষ ভাঙ্গচুর চালায় অভিযুক্তের বাড়িঘর। 


এদিকে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত অভিজিৎ হালদারের বিরুদ্ধে নাবালিকার শ্লিলতাহানির অভিযোগ দায়ের করেছেন হাবরা থানায়।পুলিশ জানিয়েছে শ্লিলতাহানির একটা অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্ত অভিজিৎ হালদারের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনার পরে অভিযুক্ত পলাতক।তার খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে রবিবার রাতে নাবালিকাকে কিছু জিনিস কেনার জন্য স্থানীয় একটা দোকানে পাঠিয়েছিলেন তার মা।অভিযোগ দোকান থেকে ফেরার সময় অভিজিৎ হালদার নামে পাচবেড়িয়ার যুবক রাতের অন্ধকারে নাবালিকাকে শ্লিলতাহানি করে।নাবালিকা ফিরে এসে তার মায়ের কাছে বলতেই বিষয়টি জানাজানি হয়।এরপরেই উত্তেজিত গ্রামের মানুষ চড়াও হন অভিযুক্ত অভিজিৎ হালদারের বাড়ি। ভাঙচুর চালানো হয় অভিজতের বাড়িঘর। ঘটনার পরেই অভিজিৎ এবং তার পরিবারের লোকজন পলাতক।তাদের খোজ চালাচ্ছে হাবরা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.