একাধিক খড়ের গাদায় আগুন থেকে ভস্মীভূত কাঁচা বাড়ি - The News Lion

একাধিক খড়ের গাদায় আগুন থেকে ভস্মীভূত কাঁচা বাড়ি

 


দি নিউজ লায়নঃ    চড়া রোদের মধ্যে আচমকা দেশলাইয়ের আগুন থেকে একাধিক খড়ের গাদায় আগুন ধরে গিয়ে তা পরপর ছড়িয়ে দুপুরে ভস্মীভূত হয়ে গেল কয়েকটি কাঁচা বাড়ি।  এই ঘটনায় বড়ঞা  ববরপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 


পেছনে স্থানীয়রা আগুন আয়ত্তে আনার চেষ্টা করলে তা বিফলে যাওয়াই তড়িঘড়ি কান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। সব মিলিয়ে  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।


ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাদ্দাম আলী বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই খড়ের গাদা গুলি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের  ইঞ্জিন এসে আগুন নেভায়। কী  আমাদের প্রায় দু’লক্ষ টাকার ক্ষতি হয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.