""নেত্রীর ওপর আক্রমণকারীদের ওপরে রুদ্ররুপে গর্জে উঠুক মানুষ""-নরেন্দ্রনাথ চক্রবর্তী
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে দলের সুপ্রিমো মমতা বন্দোপধ্যায়ের ওপরে আক্রমনের প্রতিবাদে রাজ্যজুড়ে শাসকদল প্রতিবাদে সোচ্চার।বৃহস্পতিবার শিবরাত্রি।আর এই দিনে পান্ডবেশ্বর বিধানসভার টিএমসি প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পান্ডবেশ্বরের জামবাদ শিবমন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সহকারে পুজাপাঠ করলেন।
তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দোপধ্যায়ের ওপর আক্রমণের প্রতিবাদ করে বললেন,শিবের মত রুদ্ররুপ ধারন করে বাঙলার মানুষ তাদের ওপর আছড়ে পড়বে যারা মমতা বন্দোপধ্যায়ের ওপর আক্রমণ করেছেন।পান্ডবেশ্বরের টিএমসি প্রার্থী আজ দিনভর তার বিধানসভা এলাকার সমস্ত শিবমন্দির যাবেন এবং শিবিভক্তদের সাথে দেখা করবেন বলেই জানান।।

Post a Comment