শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তীর মিছিলে হামলা - The News Lion

শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তীর মিছিলে হামলা

 


দি নিউজ লায়ন;    শ্যামপুরে বিজেপির প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর মিছিলে হামলা। এদিন শ্যামপুরের পলতাবেড়িয়াতে প্রচার করছিলেন তনুশ্রী। ওই সময়ে বিজেপি মিছিলের উপরে হামলার অভিযোগ উঠল।


 বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর অভিযোগ, তাঁদের মিছিল চলাকালীন কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। তাঁরা সকলেই তৃণমূলের বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।    



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.