দু’দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী - The News Lion

দু’দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী

 


 দি নিউজ লায়নঃ   শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ দিবস উপলক্ষে দু’দিনের বাংলাদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ঢাকা বিমানবন্দরে মোদীকে রাজকীয় সংবর্ধনা জানানো হয় বাংলাদেশের তরফে। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঢাকা শহরকে।


করোনা কালে এই প্রথম  বিদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। দু’‌দিনের সফরে বেশ কিছু কর্মসূচীতে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর,  এদিন মোদি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। এর পর তিনি পৌঁছে যাবেন ওপার বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মানীয় অথিতি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই শুভ সূচনা হবে ‘মিতালি এক্সপ্রেসের’‌। যা চলাচল করবে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত। এর পাশাপাশি নরেন্দ্র মোদি যাবেন সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, ওড়াকাঁন্দিতে। ওড়াকাঁন্দিতে মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুরের বাড়িতে গিয়ে সেখানকার মতুয়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি। সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.