ক্যানিং পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ
দি নিউজ লায়নঃ সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে বিজেপির প্রার্থী অর্নব রায়ের নাম ঘোষণা হওয়ার বিক্ষোভ দেখাতে বিজেপির কর্মীরা।এদিন বিজেপির নেত্রী মায়া বাগের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জন বিজেপির কর্মী সর্মথক বিক্ষোভ দেখায় ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির পছন্দ না হওয়ার জন্য।তারা অভিযোগ করে বলেন এই প্রার্থী কে অবিলম্বে বাতিল করতে হবে এই প্রার্থী কে মানছি না মানবো না।
ক্যানিং পশ্চিম কেন্দ্রর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস।ইতিমধ্যে তৃণমূলের এই প্রার্থী ভোট প্রচার শুরু করে দিয়েছে।রবিবার বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে।সেই তালিকায় ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্নব রায়ের নাম ঘোষণা করে।আর ঘোষণা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে শুরু হল বিজেপির প্রার্থী বাতিল করতে হবে নিয়ে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের।
তবে এ বিষয়ে বিজেপির দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার সহ সভাপতি দীপক নস্কর বলেন এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেরে যাবে বলে পরিকল্পিত ভাবে এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে।তবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ।সবারই অধিকার আছে গণতান্ত্রিক ভাবে বিক্ষোভ দেখানোর।এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্নব রায় বিপুল ভোটে জয় লাভ করবে মানুষের আশীর্বাদে।এদিন বিজেপির কর্মী সমর্থকরা পারা দেড় ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়।পরে তারা বিক্ষোভ তুলে নেয়।

Post a Comment