রাজনীতির ময়দানের উত্তাপ এবার হেয়ার স্টাইলে - The News Lion

রাজনীতির ময়দানের উত্তাপ এবার হেয়ার স্টাইলে

 


দি নিউজ লায়নঃ      রাজনীতির ময়দানের উত্তাপ এবার হেয়ার স্টাইলেও। কারও মাথায় ফুটে উঠেছে তৃণমূলের প্রতীক চিহ্ন, আবার কারও হেয়ার কাটিংয়ে নজরে পড়ছে বিজেপির দলীয় সিম্বল। ভোটের আঁচ আছড়ে পড়েছে এবার হেয়ার স্টাইলেও। হাওড়ার খুরুটে হেয়ার ড্রেসার রবীন দাসের সেলুনে এখন হইহই কান্ড। কারণ সেখানে রাজনৈতিক দলের এই হেয়ার কাটিং হয়েছে। 




যা নিয়ে আলোচনা এখন রবীন দাসকে ঘিরে । কে জিতবেে কে হারবে সেটা পরে জানা যাবে। কিন্তু আসন্ন নির্বাচন যে মানুষের মনে এখন বহু চর্চিত বিষয় তা এই ঘটনায় ফুটে উঠেছে। মূলত এর আগে হাওড়ার একটি মিষ্টির দোকানেও মিষ্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন বানানো হয়েছিল। তা বলে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন হেয়ার কাটিং এ ? 


এর আগেও বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় পতাকা, ভারতীয় তারকা ও বিশ্ব ফুটবলের কিংবদন্তী তারকাদের ছবি মাথার চুলের কাটিং এ সূক্ষ্ম শিল্প ফুটে উঠেছিল হাওড়ার এই রবীন দাসের হাতের ছোঁয়ায়। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ লড়াইয়ের আঁচ দেখা গেল চুলের স্টাইলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.