মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনার নিন্দা করে নয়াগ্রামে তৃণমূলের ধিক্কার মিছিল - The News Lion

মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনার নিন্দা করে নয়াগ্রামে তৃণমূলের ধিক্কার মিছিল

 


দি নিউজ লায়নঃ    বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম  থানার কলমা পুখুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহুর নেতৃত্বে  ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।


ওই  মিছিল থেকে বিজেপি কে ধিক্কার জানানো হয়।সেই সঙ্গে তৃনমূলের কর্মী ও সমর্থকেরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন।মিছিলের  শেষে তৃনমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন বিজেপি রাজনৈতিক উদ্যেশে সুপরিকল্পিত ভাবে দলনেত্রীর উপর হামলা চালিয়েছে।ওই ঘটনার বিরুদ্বে সর্বস্তরের মানুষ কে তিনি রাস্তায় নেমে ধিক্কার জানানোর আহ্বান জানান। 


তিনি আরো বলেন যে ওই ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই ।এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে রোখা যাবে না ।মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে আগামী দিনেও পাশে থাকবেন ।তিনি সুস্থ হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন ।বাংলার অগণিত মানুষের আশীর্বাদ রয়েছে দিদির উপর। তাই শুভেন্দু অধিকারীর মত বিজেপি নেতারা হাজার চক্রান্ত করার চেষ্টা করলেও দিদির কোন ক্ষতি করতে পারবে না। কারণ শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন দিদির মিছিলে যারা আছে তারা নাকি তাকে ফোন করে বলেছিল মিছিলে না গেলে ঘরবাড়ি থাকবেনা বাড়িতে থাকতে পারবো না ।


 কিন্তু দিদির মিছিলে থাকলেও তোমাকে আমরা ভোট দিবো। তিনি আরো বলেছেন ওই মিছিলে যারা ছিল তার বেশিরভাগ নাকি  তার অনুগামী । এর থেকে প্রমাণ হয় সুপরিকল্পিতভাবে দিদির উপর বিজেপি হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।তাই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে  ওই জঘন্য ঘটনার জন্য বিজেপিকে সর্বস্তরের মানুষ ধিক্কার জানাবেন। তাই নয়াগ্রাম থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেওয়া হয় এবং ওই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে রাস্তায়  নেমে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.