শিলিগুড়ি মহকুমার তিন বিধানসভা প্রার্থীদের নিয়ে জোড় কদমে নির্বাচনী প্রচারে নামছেন খোদ জেলা সভাপতি - The News Lion

শিলিগুড়ি মহকুমার তিন বিধানসভা প্রার্থীদের নিয়ে জোড় কদমে নির্বাচনী প্রচারে নামছেন খোদ জেলা সভাপতি

 


দি নিউজ লায়নঃ       শিলিগুড়ি মহকুমার তিন বিধানসভা প্রার্থীদের নিয়ে জোড় কদমে নির্বাচনী প্রচারে নামছেন জেলা সভাপতি রঞ্জন সরকার। বুধবার দার্জিলিং জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিন  সঙ্ঘবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামার কথা বলেন। রঞ্জন বাবু বলেন আমাদের কাছে চ্যালেঞ্জ শিলিগুড়ি মহকুমার তিন বিধানসভা সহ ও ডাবগ্রাম ফুলবাড়ীতে মন্ত্রীকে বিপুল ভোটে জয়লাভ করানো।


 সেসমতই পাড়ায় পাড়ায় দেওয়াল লিখনের পাশাপাশি পোস্টার লাগানো হয়েছে। করোনার সময় বিজেপির নেতাদের কাউকে দেখা যায়নি তখন তাদের কোথাও দেখা যায়নি। মানুষ তা ভুলে যায়নি। তাদের বুঝতে হবে হিন্দি ভাষী রাজ্যগুলোর মতো চমকের রাজনীতি চলে না। বিজেপি কোনো রাজনৈতিক কর্মী নেই তাই ভোটের আগে দল ভাঙনের রাজনীতি করছেন তারা।


 অন্যদিকে নান্টু পাল প্রসঙ্গে রঞ্জন বাবু বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি ওনাকে দল ছাড়ার বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছি। ২১কঠিন লড়াইকে টার্গেট করেই সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করে জোড়াফুল ফোটানোই লক্ষ। অন্যদিকে এদিন ভোট প্রচারের অংশ হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যান শিলিগুড়ি বিধানসভার তৃনমূল প্রার্থী অধ্যাপক ওম প্রকাশ মিস্রা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.