উত্তরবঙ্গে আট জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিরকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার - The News Lion

উত্তরবঙ্গে আট জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিরকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার

 


দি নিউজ লায়নঃ     উত্তরবঙ্গে প্রথম জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের ম্যারাথন বৈঠক। মঙ্গলবার আট জেলার জেলাশাসক ও জেলা উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের অধিকর্তারা। রাষ্ট্রের নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ ২৭জনের ফুল বেঞ্চ বিশেষ বিমানে শিলিগুড়িতে আসছেন। 


সোমবার রাজ্য নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা এডিজি আরিজ আফতাব শিলিগুড়িতে এসে পৌছেছেন। এই প্রথম উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক ও এসপি, শিলিগুড়ি পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজির সঙ্গে ম্যারাথন বৈঠক করবে কমিশন। মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ি সুকনার কাছে একটি বিলাসবহুল রিসর্টে বৈঠক করা হবে কমিশনের তরফে। 


সেখানেই উত্তরের আট জেলার নির্বাচনী পরিস্থিতি ও প্রশাসনিক অবস্থান নিয়ে আলোচনা করতে চলেছেন তারা। প্রতি জেলায় কতগুলি সংবেদনশীল বুথ রয়েছে, কত বুথে ভোটারের অনুপস্থিতির হার বেশি সে সবের নিখুঁত পর্যালোচনা সেক্ষেত্রে কি কি প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখবেন কমিশনের কর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.