কেশপুরে রোড শো করে প্রচার করলেন মিমি চক্রবর্তী
দি নিউজ লায়ন; মঙ্গলবার দ্বিতীয় দফার নির্বাচনে শেষ প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহার সমর্থনে কেশপুরের দোগেছিয়া থেকে কেশপুর বাজার পর্যন্ত রোড শো করে ভোট প্রচার করলেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা।
তবে এই রোডশো কে ঘিরে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। দোগেছিয়া থেকে কেশপুর বাজার পর্যন্ত রাস্তার ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ফুল ছড়িয়ে শঙ্খধ্বনি করে অভিনেত্রী মিমি চক্রবর্তী কে স্বাগত জানান। সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী কেশপুরের সর্বস্তরের বাসিন্দাদের হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি কেশপুরের তৃনমূলের প্রার্থী শিউলি সাহা কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে পুনঃ নির্বাচিত করার জন্য কেশপুর বাসীর কাছে আবেদন জানান।
তিনি আরো বলেন যে আপনার দিদির পাশে থাকুন,দিদির উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য আপনারা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি কে কেশপুর থেকে প্রত্যাখ্যান করবেন।বাংলার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কেশপুর বিধানসভা কেন্দ্রে শিউলি সাহা কে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার আবেদন জানান।

Post a Comment