খড়গপুরে হিরণ-এর সমর্থনে রোড শো করে প্রচার করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী
দি নিউজ লায়ন; মঙ্গলবার দিনটাই ছিল দ্বিতীয় পর্বে প্রার্থীদের জন্য শেষদিনের প্রচার। পশ্চিম মেদিনীপুর জেলাতে দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য রয়েছে ৯ টি বিধানসভা কেন্দ্র।
কেন্দ্র গুলির মধ্যে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জী এর সমর্থনে মঙ্গলবার প্রচারে হাজির হয়েছিলেন অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী। খড়গপুর শহরের গোলবাজার এলাকা থেকে ইন্দা পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রোড শো করেন মিঠুন চক্রবর্তী।
কয়েক হাজার মানুষ মিঠুন চক্রবর্তীর রোড শো-তে ভিড় করে হাজির হয়েছিলেন। মিঠুন চক্রবর্তী দর্শকদের হাত নেড়ে অভিনন্দন জানান এবং খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে অভিনেতা হিরণ কে ভোট দিয়ে আশীর্বাদ করার আহ্বান জানান। তিনি বলেন আমি ১০১% নিশ্চিত বাংলায় আসল পরিবর্তন হবে। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। আগামী ছয় মাসের মধ্যে বাংলার চেহারা পাল্টে যাবে,বিজেপির নেতৃত্বে বাংলায় আসল পরিবর্তন হবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে।
বাংলা আবার সোনার বাংলা হয়ে গড়ে উঠবে। বাংলায় শিল্প-কলকারখানা হবে বেকার যুবকরা সেখানে কাজ করবে ।বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হবে অশান্তি দূর হবে। তাই তিনি সকলকে বিজেপি প্রার্থীঅভিনেতা হিরণ কে পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নেতৃত্বে বাংলার উন্নয়ন এগিয়ে যাবে।

Post a Comment