নন্দীগ্রামে সিপিএম প্রার্থী হলেন মীনাক্ষি মুখোপাধ্যায় - The News Lion

নন্দীগ্রামে সিপিএম প্রার্থী হলেন মীনাক্ষি মুখোপাধ্যায়

 


 দি নিউজ লায়নঃ    নন্দীগ্রামে ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে প্রার্থী করল সিপিএম। নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পদ্ম শিবিরের প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী।


 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। আর তাই  নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে 'মেয়ে'কেই প্রার্থী করার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন। ভোট রাজনীতিতে নবাগতাকে নামিয়ে দেওয়া হল দুই হেভিওয়েটের বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.