খুব শিগগিরই দর্শকদের সামনে নিজের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মিমি - The News Lion

খুব শিগগিরই দর্শকদের সামনে নিজের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মিমি

 


 দি নিউজ লায়নঃ    ভোট উৎসবের মাঝেই খুব শিগগিরই দর্শকদের সামনে নিজের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন টলিউডের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।কখনও পুরুলিয়ার মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর হয়ে গলা ফাটাচ্ছেন, কখনও আবার তীব্র গরমে মাগুড়িয়া, বারাগ্রাম, কাশীপুর ও কাশমোড় এলাকায় প্রচার সারতে গিয়ে “খেলাও হবে আর জেতাও হবে” স্লোগান দিচ্ছেন। 


 সাংসদ, অভিনেত্রী, পেট পেরেন্ট হওয়ার পাশাপাশি এখন গায়িকাও তিনি। সেই ভূমিকাতেই আবার দেখা যেতে পারে টলিপাড়ার এ নায়িকাকে। জানা যায়, নিজের নতুন গান খুব শিগগিরই দর্শকদের সামনে আনতে চলেছেন মিমি।এরআগে গত বছরের জুন মাসে নিজের প্রথম রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিও ‘আমার পরাণ যাহা চায়’ প্রকাশ করেছিলেন তিনি। প্রতিক্রিয়ায় অনেকে অভিনেত্রী-সাংসদকে সুরেলা এই সফর চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। 


সেই অনুরোধ রেখে ‘তোমার খোলা হাওয়া’ গানটি প্রকাশ করেছিলেন মিমি।  তবে এবার রবীন্দ্রসংগীত নয় নিজের লেখা গানই দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন মিমি। গান লেখার কাজ শুরুও করেছিলেন তিনি। তার মধ্যেই ভোট প্রচারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। ভোটের ব্যস্ততায় আর কাজ সেভাবে এগোনো যাচ্ছে না। তবে পয়লা বৈশাখের অবসরেই দর্শকদের সামনে নতুন গান নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে মিমির। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.