পানাগড়ে পোষ্টার ছেঁড়ার ঘটনায় রাজনৈতিক চাপান-উতোর
দি নিউজ লায়নঃ পানাগড় বাজারের শর্মা পাড়ায় পোষ্টার ছেঁড়াকেকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। সোমবার স্থানীয় তৃণমূল কর্মীরা দেখতে পেয়ে উচ্চ নেতৃত্বকে জানায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন শর্মা পাড়ার অধিকাংশ পোস্টার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিঁড়ে ফেলা হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে তার অভিযোগ। এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে রাতের অন্ধকারে বলে অভিযোগ তার।
অপর দিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন পোষ্টার ছেঁড়ার সংস্কৃতি তৃণমূলের বিজেপির নয়।ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক তাপউত্তাপ ততটাই বাড়ছে দুর্গাপুর মহকুমা জুড়ে।।
Post a Comment