শীতে প্রবীণদের ত্বকে কী কী সমস্যা হয়?
দি নিউজ লায়নঃ মানুষের গড় আয়ু বাড়ছে, ফলে বয়স্ক মানুষদের সংখ্যাও বাড়ছে। সেই সাথে বাড়ছে বয়ষ্কজনিত রোগব্যধিও। এই বয়সটাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। প্রাকৃতিগতভাবেই বিভিন্ন রকমের শারীরিক পরিবর্তনও আসে। ষড়ঋতুর এই দেশে বিভিন্ন সময়ে আবহাওয়ার আকষ্মিক পরিবর্তনের সাথে তরুণ বা মধ্যবয়সীরা খাপ খাইয়ে নিতে পারলেও বয়স্কদের বেশ ভুগতে হয়।
আর শীতকালে বয়স্কদের মাঝে এর প্রকোপটা বেশ গভীরভাবেই পরিলক্ষিত হয়।এ সময় শ্বাস প্রশ্বাস,ত্বকের সমস্যাসহ নানা ধরণের অসুবিধা দেখা দেয় বয়স্কদের। তাই তাদের নেওয়া দরকার বিশেষ কিছু সতর্কতামূলক ব্যবস্থা। শীতে তরুণদের তুলনায় প্রবীণদের ত্বক বেশি শুষ্ক থাকে।কারন প্রবীণদের ত্বকে তেল কম বের হয়।
জেরোটিক এক্সিমা বলে একটি বিষয় রয়েছে। এটি এক ধরনের এক্সিমা। এতে সারা শরীর চুলকাবে। এ ছাড়া তো দেখা যায় তারা হয়তো ডায়াবেটিসেরর রোগী, তারা কিডনির রোগী, হয়তো থাইরয়েডের রোগী—এসব কারণেও কিন্তু তাদের ত্বকটা একটু শুষ্ক থাকে। দীর্ঘদিন তারা ওষুধ খাচ্ছে, সেই কারণেও তাদের সমস্যা হচ্ছে। অন্যদের তুলনায় একটু বেশি শুষ্ক থাকে। তাই শীত আসার সঙ্গে সঙ্গে তাদের বিশেষ যত্নের প্রয়োজন। তাদের রোগ নিয়ন্ত্রণ করার বেশি প্রয়োজন হয়।
Post a Comment