কোভিডে আক্রান্ত পুরুষদের বাবা হওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে
দি নিউজ লায়নঃ করোনা আক্রান্ত পুরুষদের শুক্রাণুর কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। এমনকি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতায় নষ্ট হতে পারে । এমনই কিছু তথ্য উঠে এসেছে গবেষণায়। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, কোভিড ১৯-এর কারণে পুরুষদের শরীরে ইরেকটাইল ডিসফাংশান, টেস্টোস্টেরন লেভেল, স্পার্ম কাউন্টের মতো বিভিন্ন প্রজনন ক্ষমতায় কোপ ফেলছে।
রিপ্রোডাকশান জার্নালে প্রকাশিত এক তথ্য অনুযায়ী করোনা কিছুক্ষেত্রে স্পার্ম সেলের মৃত্যু ঘটাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড ১৯ পুরুষদের শরীরে যদি ভয়াবহ রূপ নেয়, তাহলে তদের শরীরে প্রজনন ক্ষমতা অস্বাভাবিক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞদের মতে কোভিড আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঙ্গ হিসেবে ঘোষণা করা উচিত। তবে দীর্ঘ সময় ধরে প্রজননকে প্রভাবিত করে কিনা তা এখনও প্রমাণিত হয়নি।
Post a Comment