‘শেখ হাসিনার সরকার ঠুনকো নয়, যে ধাক্কা লাগলেই পড়ে যাবে’ - The News Lion

‘শেখ হাসিনার সরকার ঠুনকো নয়, যে ধাক্কা লাগলেই পড়ে যাবে’




 ঢাকা প্রতিনিধি : বিএনপির সরকার পতনের ঘোষণায় জনগণকে সতর্ক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দিনক্ষণ ঠিক করে সরকার পতনের এই ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কি না, সে জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।   শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।   


এ সময় এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ-কুসুম কল্পনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে।  সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র।   


জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি।  আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে, ধাক্কা লাগলেই পড়ে যাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.