ভোটের আগে উত্তরবঙ্গ কেন্দ্রিক পরিবর্তন যাত্রার রথ এর সূচনা করতে কোচবিহারে এসেছিলেন অমিত শাহ - The News Lion

ভোটের আগে উত্তরবঙ্গ কেন্দ্রিক পরিবর্তন যাত্রার রথ এর সূচনা করতে কোচবিহারে এসেছিলেন অমিত শাহ

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার কোচবিহারে ছিল অমিত শাহের সভা। ভোটের আগে উত্তরবঙ্গ কেন্দ্রিক পরিবর্তন যাত্রার রথ এর  সূচনা করতে কোচবিহারে এসেছিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

অমিত শাহের কোচবিহার সফর সূচি তে ছিল প্রথমেই মদন মোহন বাড়িতে পুজো দেওয়া, যেই গুরু দায়িত্ব সামলাচ্ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। কিন্তু সময়ের থেকে প্রায় ১ ঘণ্টা বিলম্ব হওয়ায় অমিত শাহ মন্দিরে না এসে সরাসরি জনসভা মঞ্চে চলে যান। 


কিন্তু কোচবিহার দক্ষিণের বিধায়ক মদন মোহন বাড়িতেই দাড়িয়ে ছিলেন, স্বাভাবিক ভাবেই মঞ্চে যেতে পারেন নি। তারপর তিনি অবশ্য সাংবাদিক দের জানান ,শেষ মুহূর্তে নিরাপত্তা জনিত কারণে সফর সূচি তে পরিবর্তন আসে। তাই এখানে অন্য কোনো ব্যাপার নেই।

কিন্তু অমিত শাহ কোচবিহার ছাড়ার পরেই তিনি সাংবাদিক সম্মেলন করেন।যেখানে তিনি বলেন, এরকমটা সোশ্যাল মিডিয়া তে ঘোরাঘুরি করছে যে তাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, সেটাই স্পষ্ট করে বলেন তিনি তার দায়িত্ব সামলেছেন এবং অমিত শাহ তাকে সাথে রেখে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তার দেওয়া উপহার আপ্লুত হয়ে গ্রহণ করেছেন বলে খুশি ও গর্বিত তিনি। তাই অন্য কোনো বিষয় এখানে নেই, ভারতীয় জনতা পার্টি কোনো কোম্পানি নয় এখানে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই।এমনটাই কিন্তু জানান কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.