শিলিগুড়ির নকশালবাড়িতে টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর হামলা চালালো দুস্কৃতিরা, ঘটনায় আহত চার - The News Lion

শিলিগুড়ির নকশালবাড়িতে টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর হামলা চালালো দুস্কৃতিরা, ঘটনায় আহত চার

 


দি নিউজ লায়নঃ    শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর হামলা দুস্কৃতিদের। আহত চার। জানা গিয়েছে শুক্রবার এক পর্যটক ট্যাক্সি গাড়ির চালক পর্যটক নিয়ে বাগডোগড়া বিমানবন্দরে নকাশলবাড়ি টোল প্লাজায় দিয়ে পারপারের সময় তাকে আটক করে টোল প্লাজার কর্মীরা। টোল প্লাজার কর্মীরা চালককে জানান জাতীয় সড়কের ওপর গাড়িতে ফাস্ট ট্র্যাক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। 


তার গাড়িতে ফাস্ট ট্র্যাক না থাকায় আইন অনুসারে চালককে বিরুদ্ধে জরিমানা ধার্য্য করা হবে। তবে তা মানতে নারাজ চালক জানান তিনি কোনোরকম জরিমানা দেবেন না। এই নিয়ে টোল প্লাজার কর্মীদের ব্যাপক বচসা বেধে যায় গাড়ি চালকের। বচসা হাতাহাতি গিয়ে পৌছায়। গাড়ির চালজ সে সময় ঘটনাস্থল থেকে চলে যান। তবে এক ঘন্টার ব্যবধানে তিনি বাগডোগড়া ট্যাক্সি সংগঠনের সদস্যদের জানান। এরপরই বাগডোগড়া ট্যাক্সি চালক সংগঠনের  ১৫০-২০০সদস্য অতর্কিত হামলা চালায় ওই টোল প্লাজায়। টোলপ্লাজায় ব্যাপক ভাঙচুর চালায় তারা। 


চড়াও হয় টোল প্লাজার কর্মীদের ওপর। বেধড়ক মারধোর করা হয় তাদের। ঘটনার জেরে আহত হন চারজন কর্মী।টোল প্লাজায় থাকা তিনটি অফিস ঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কম্পিউটার, ডিজিটাল স্পিড কন্ট্রোল বোর্ড  ভেঙে ফেলেন তারা। নকাশলবাড়ি থানার পুলিশ জানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি কারো বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগের ওপর ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.