অশোক ভট্টাচায্যের অকর্মণ্যতায় শিলিগুড়িতে আবাস যোজনা প্রকল্প মুখ থুবড়ে পড়েছে - The News Lion

অশোক ভট্টাচায্যের অকর্মণ্যতায় শিলিগুড়িতে আবাস যোজনা প্রকল্প মুখ থুবড়ে পড়েছে

 



দি নিউজ লায়নঃ    আর্থিক বছর শেষে আবাস যোজনায় ফ্লপ শিলিগুড়ি সদ্য প্রাক্তন বাম বোর্ড পরিচালিত মহকুমা পরিষদ। বোর্ডের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শিলিগুড়ি পুরনিগমে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচায্যের অকর্মণ্যতায় আবাস যোজনা প্রকল্প শহরে মুখ থুবড়ে পড়েছে। বাম বোর্ডের গাফিলতির জেরেই গরিব ব্যক্তিদের একাউন্ট পর্যন্ত ফিজ করা হয়। আর এবারে আর্থিক বছর শেষে একই চিত্র সামনে এলো চার ব্লক নিয়ে শিলিগুড়ি মহকুমায়।


 পরিসংখ্যানে উঠে আসছে শিলিগুড়ি মহকুমায় চলতি আর্থিক বর্ষ প্রায় শেষের মুখে আবাস যোজনায় মাত্র ৬৭টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। যেখানে শিলিগুড়ি মহকুমায় চার ব্লকে টার্গেট রয়েছে ৪১৭টির। এরমধ্যে খরিবাড়ী মহকুমায়১৭১টি,মাটিগাড়া ৮০টি, নকাশলবাড়ি ২০টি, ফাঁসীদেওয়া ১৪৬টি। এক্ষেত্রে চার ব্লকে আবাস যোজনার গৃহ নির্মাণ প্রকল্পে রেজিস্ট্রেশন হয়েছে ৩৫৩টির। এরমধ্যে আবার জিইও যুক্ত ও বিহীন রয়েছে। প্রথম পর্যায়ে অর্থ এসে আটকে রয়েছে ৩৩০টির। তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণের অর্থ মাত্র ২০ জন প্রাপকের একাউন্টে ঢুকেছে। 


গৃহ আবাস যোজনায় উপভক্তরা জানাচ্ছেন মাত্র প্রক্রিয়াকরণে ঢিলেমি আজমাচ্ছেন মহকুমা পরিষদের আধিকারিকেরা যার জেরে বিভ্রাটে পড়তে হচ্ছে প্রাপকদের। যদিও এই বিষয়ে মহকুমার সদ্য প্রাক্তন সভাধিপতি তাপস সরকার জানান আমরা কাজ করেছি। তবে জমি জটের জেরেই বহুক্ষেত্রে চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে আটকে যাচ্ছে। কারন চার মহকুমা এলাকায় অধিকাংশই জমির মালিকানার বৈধ্য কাগজ দেখাতে পাড়ছেন না। তবে এই সুরে সাফাই দিলেও তার অভিযোগের ওপরই দাঁড়িয়েই পাল্টা মহকুমার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.