সাদা পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা - The News Lion

সাদা পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা

 


দি নিউজ লায়নঃ

হজমে সহায়তা

সাদা পেঁয়াজে রয়েছে উচ্চমাত্রায় আঁশ ও প্রিবায়োটিকস, যা হজমপ্রক্রিয়ার উন্নতি করে।

চুলের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজের রস চুল পড়া রোধে সাহায্য করে। এটি চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং খুশকির হাত থেকে রক্ষা করে। এ ছাড়া অকালে চুল সাদা হয়ে যাওয়া থেকে সুরক্ষা দেয় সাদা পেঁয়াজ।


ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ

সাদা পেঁয়াজে থাকা ক্রোমিয়াম ও সালফার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। সাদা পেঁয়াজ নিয়মিত ও পরিমিত খেলে ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয়। এ ছাড়া সাদা পেঁয়াজে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াইকারী উপাদান।

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে

অ্যালিয়াম গোত্রের সবজির মধ্যে রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াইকারী উপাদান। যেমন—সাদা পেঁয়াজে রয়েছে সালফার ও ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যানসাররোধী উপাদান। পেঁয়াজে আরো রয়েছে ফিসেটিন ও কোরেসটিন, ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট; যা টিউমারের বৃদ্ধি প্রতিরোধ করে।


হাড়ের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজের আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা হলো, এটি মেয়েদের হাড়ের ঘনত্ব বাড়ায়। তা ছাড়া সাদা পেঁয়াজ অক্সিডেটিভ স্ট্রেস কমায়। অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে হাড়ের ক্ষয়রোধ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সাদা পেঁয়াজে থাকা সেলেনিয়াম শরীরের ইমিউন লেভেলকে শক্তিশালী করে। সেলেনিয়াম ভাইরাস ও অ্যালার্জিজনিত অবস্থা থেকে সুরক্ষায় সাহায্য করে।


হৃদযন্ত্রের স্বাস্থ্যে

সাদা পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টসহ এমন কিছু উপাদান, যা প্রদাহ কমায়; কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। এ ছাড়া এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান উচ্চরক্তচাপ কমায়।

ঘুমের উন্নতিতে

কিছু গবেষণায় দেখা গেছে, সাদা পেঁয়াজে এল-ট্রিপটোফান নামক উপাদানের উপস্থিতির কারণে ঘুমের মান বাড়ায়। এটি চাপ কমিয়ে ভালো ঘুমে সাহায্য করে।এছাড়াও। এটি সর্দি থেকে সুরক্ষা দেয়, ত্বকের সংক্রমণ রোধেও সহায়ক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.