কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে একদিনের জন্য বনধ ডেকে বাজারঘাট স্তব্ধ করার সিদ্ধান্ত ব্যবসায়ীদের
দি নিউজ লায়নঃ কেন্দ্রীয় বাজেটে নাকাল ব্যবসায়ীরা। প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে একদিনের জন্য বনধ ডেকে বাজারঘাট স্তব্ধ করার সিদ্ধান্ত ব্যবসায়ীদের। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বব্যবসায়ী সংগঠনের তরফে ইস্টার্ন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের সুরজিৎ পাল জানান এই নতুন বাজেটে জিএসটির ওপর যে সংশোধিত আইন লাগু করা হয়েছে তা দিয়ে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।
মাল পরিবহনের ক্ষেত্রেও ই-ওয়ে বিল লাগুর মধ্য দিয়ে নিত্য ১০০কিমি বাড়িয়ে ২০০কিমি করা হয়েছে। সেক্ষেত্রে যানজট বা সমস্যা হলে মাল পরিবহনের ক্ষেত্রে ২০০কিমি সম্পূর্ণ না হলে দ্বিগুণ জরিমানা ধার্য্য করার নিয়ম আনা হয়েছে। আমলা রাজ কায়েম করে উপঢৌকনের ব্যবস্থা করে দিচ্ছে কেন্দ্রের এই বাজেট। তিনি জানান এইসবই হলো আদতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বন্ধ করে আম্বানি আদানির কাছে যাতে ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে চাকর হয়ে থাকে সেই ভয়ঙ্কর প্রক্রিয়া।
যারা কোটি কোটি টাকা লুঠ করে নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ওপর কেন্দ্র কোনো ব্যবস্থা না নিয়ে ৮০% সৎ ব্যবসায়ীদের টুটি চেপে মারচ্ছে। তিনি বলেন এই সর্বনাশা বাজেটের প্রতিবাদে উত্তরবঙ্গের ২২টি ব্যাবসায়ীক সংগঠনকে নিয়ে ২৬শে ফেব্রুয়ারি ব্যবসা বনধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন সমস্ত বাজারঘাট, দোকানপাট, ব্যাবসায়িক ক্ষেত্র বন্ধ রেখে প্রতিবাদ জানানো হবে।

Post a Comment