বেতন না পেয়ে ভাটপাড়ায় পুরসভার স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ দীর্ঘ 4 মাসের বেতন না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের কাজ বন্ধ করে ভাটপাড়া পৌরসভার মেটারনিটি হাসপাতালে তালা মেরে আন্দোলনে সামিল হল স্বাস্থ্য কর্মীরা। যতক্ষণ না পর্যন্ত তাদের বেতন না পাবে যতক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।
ফলে ভাটপাড়া পৌর মাতৃসদন হাসপাতালে পরিষেবা সম্পূর্ণ ব্যহত হয়ে পড়েছে। এই মাতৃসদন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে প্রসূতী বিভাগের রোগনীরা। এই অঞ্চলের বেশীর ভাগই গরীব মানুষদের চিকিৎসা পেয়ে থাকেন। ভাটপাড়া পুরসভা ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন বিভাগে এধরণের অচল অবস্থা শুরু হয়। মাসিক বেতন থেকে পেনসন নিয়ে বারবার আন্দোলন হতে দেখা গিয়েছে।

Post a Comment