ভুটানে নির্মিয়মান সেতু ভেঙে মৃত্যু শিলিগুড়ির ইঞ্জিনিয়ার যুবকের - The News Lion

ভুটানে নির্মিয়মান সেতু ভেঙে মৃত্যু শিলিগুড়ির ইঞ্জিনিয়ার যুবকের

 


দি নিউজ লায়নঃ   ভুটানে নির্মিয়মান সেতু ভেঙে মৃত্যু শিলিগুড়ির ইঞ্জিনিয়ার যুবকের। মৃত ইঞ্জিনিয়ার যুবকের নাম অংশু মজুমদার। জানা গিয়েছে ২০১৬ থেকে ভুটানের নির্মিয়মান সংস্থার এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত ছিলেন তিনি। ভুটানে নির্মিয়মান একটি সেতুর নির্মাণের ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন তিনি। কাজ চলাকালীন সেতুটি ভেঙে মৃত্যু হয় ইঞ্জিনিয়ার যুবকের। 


সেতুটি ভেঙে পড়ার সময় নির্মাণ সংক্রান্ত কাজের জন্য সেতুটির ওপরেই ছিলেন তিনি। শিলিগুড়ি ডাবগ্রামের বাসিন্দা তার পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা,মা,স্ত্রী, আট মাসের একটি শিশু। শোকাহত পরিবারের তরফে জানানো হয় বুধবার তার মৃত্যুর খবর এসে পৌছায় বাড়িতে। মঙ্গলবার শেষবারের মতো কথা হয়েছিল যুবকের সঙ্গে পরিবারের। নির্মিয়মান ওই সেতুটির কাজ শেষ হলেই শিলিগুড়িতে ফেরার কথা ছিল তার। বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ এসে পৌছায় শিলিগুড়ির বাড়িতে। ইঞ্জিনিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.