শতাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙ্গন ধরাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে বিরোধী শিবির থেকে নেতাকর্মীরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছে।
সেই রকম রবিবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার গৌরীপুর মাইতি পাড়ায় হীরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত রাজনৈতিক কর্মী সম্মেলনে শতাধিক বিজেপি সিপিএম কংগ্রেস নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। এদিন তিনি বলেন গত ১০ বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই এইসব কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছে।
প্রসঙ্গত শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা বেলাড়ী অঞ্চল তৃনমূল কংগ্রেস আয়োজিত রাজনৈতিক কর্মী সম্মেলনে দুই শতাধিক বিজেপি সিপিএম কংগ্রেস নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছিল।

Post a Comment