নকল তেলের হদিস, কারখানায় হানা পুলিশের
দি নিউজ লায়নঃ নকল তেল তৈরীর কারখানার হদিস মিললো হাওড়ায়। দুটি নামী সংস্থার নারকেল তেল নকল করার খবর পেয়ে শনিবার হাওড়া থানা এলাকার মহেন্দ্র লাল লেনে একটি কারখানায় হানা দেয় হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের একটি দল।
সেখান থেকে প্রায় প্রচুর পরিমাণ নারকেল তেল ও বিভিন্ন নামী নারকেল তেল প্রস্তুতকারী সংস্থার নকল লেবেল, খালি বোতল উদ্ধার হয়। এর পাশাপাশি দুটি বোতল সিল করার মেশিনও আটক করে পুলিশ। যদিও মালিক পলাতক। তাঁর খোঁজ চলছে।

Post a Comment