কুলতলিতে এটিএম লুঠের চেষ্টা
দি নিউজ লায়নঃ শুক্রবার সকালে এটিএমে টাকা তুলতে এসে দেখে এটিএম কাউন্টারে প্রচুর ইট পাথর পড়ে আছে।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুলতলি এলাকায় একটি বেসরকারি এটিএম কাউন্টার ছিল।
এদিন সকালে বেশ কিছু গ্রাহক টাকা তুলতে এসে দেখে এটিএম কাউন্টারে ইট পাথর পরে আছে।দুষ্কৃতীরা ইট পাথর দিয়ে এটিএম কাউন্টার ভেঙে টাকা লুট করার চেষ্টা করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী এবং আসে এটিএমে কর্মীরা।
এ বিষয়ে ব্যাঙ্কের ক্লাক সন্দীপ কাটারিয়া জানান বেশ কিছু দুষ্কৃতী এটিএমের টাকা লুট করার চেষ্টা করে ইট পাথর দিয়ে ভেঙে।এমনকি এটিএম কাউন্টারে যে ৪ টি সিসি ক্যামেরা আছে সে গুলি ও নষ্ট করে দেয় দুষ্কৃতীরা।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment