প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে শান্তিপুরে ছাগল প্রদানের কর্মসূচি
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শান্তিপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে শান্তিপুর ব্লকের মহিলা বিভিন্ন গোষ্ঠী গুলিকে ছাগল প্রদানের কর্মসূচি পালন করা হয়। আজকের এই কর্মসূচিতে শান্তিপুর ব্লকের মোট 11 টি মহিলা গোষ্ঠী গুলিকে ছাগল দেওয়া হয় একেকটি গোষ্টিকে একুশটি করে ছাগল দেওয়া হয়।
যার মধ্যে কুড়িটি মেয়ে ছাগল, এবং একটি পুরুষ ছাগল, দেওয়া হয়। শুক্রবার বেলা বারোটা নাগাদ এই ছাগল প্রদানের কর্মসূচি পালন করতে দেখা গেল শান্তিপুর ব্লকের ফুলিয়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের দপ্তরে।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায়, প্রাণিসম্পদ বিভাগের বি এল ডি ও ডঃ জ্যোতির্ময় চন্দ্র, প্রাণী সম্পদ বিকাশ এর কর্মদক্ষ নিখিল সরকার, এ বিষয়ে কর্মদক্ষ নিখিল সরকার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2021 এর এই প্রথম শান্তিপুর ব্লকের ফুলিয়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে মহিলা গোষ্ঠীদের আরো স্বনির্ভর হতে তাদের আর্থিক রোজগার বাড়াতে এই কর্মসূচি। তাতে মহিলা গোষ্ঠীর সদস্যরা আগামী দিনে অনেকটাই স্বনির্ভর হতে পারবে।

Post a Comment