বিধানসভা নির্বাচনের আগে ঢেলে সাজানো হলো ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটিকে
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে বুধবার ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়।ওই সভায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে ঝাড়গ্রাম জেলা কমিটিতে নতুন ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়।ওই ছয় জনের মধ্যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালিপদ সুর ও ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অনিল দাস কে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে নেওয়া হয়েছে।
সেই সঙ্গে ঝাড়গ্রাম শহরের তপন সিংহ,আশীষ সিংহ,উত্তম দত্ত ও সরকারি কর্মচারী ফেডারেশনের গোপাল দত্ত কে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃনমূলের ঝাড়গ্রাম জেলার বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সহ সভাপতি বিধায়ক চূড়ামনি মাহাতোও সম্পাদক ছত্রধর মাহাতো, জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু,চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু,কো অডি নেটর উজ্জ্বল দত্তাও অজিত মাহাতো,ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায়,তৃণমূল কংগ্রেসের নেতা সুমন সাহু,সত্যরঞ্জন বারিক সহ দলের শাখা সংগঠনের নেতৃত্ব গন।ওই সভায় বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় নেতারা বিস্তারিত ভাবে আলোচনা করেন।
সেই সঙ্গে আগামী ১২ ই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম শহরের জামদা তে কৃষি আইন বাতিলের দাবিতে ও বাজেটে বাংলা কে বঞ্চনার প্রতিবাদে এক বিশাল জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।ওই জনসভা কে সফল করে তোলার জন্য দলের জেলা কমিটির সকল সদস্য কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম জেলা কমিটিকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। তাই ছয়জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে জেলা কমিটিতে। সেইসঙ্গে বিজেপির সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিটি এলাকায় সভা ও মিছিল করার জন্য দলীয় নেতৃত্বদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আগামী ১২ই ফেব্রুয়ারি ঝাড়গ্রামের জামদা এলাকায় এক বিশাল সমাবেশের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় দলের রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন। তাই বিধানসভা নির্বাচনের আগে দলের জেলা কমিটির সকল সদস্যকে নিজেদের এলাকায় দলীয় কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন ঝাড়গাম তথা জঙ্গলমহলের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন। তাই তিনি বিজেপির অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে সকলকে এক হয়ে প্রতিবাদ আন্দোলন করার আহ্বান জানান।

Post a Comment