গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ আলিপুরদুয়ারে
দি নিউজ লায়নঃ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল বিক্ষোভ কর্মসূচি পালন করল আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার চৌপথি এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে পথে বসে লাকড়ির উনুনে রান্না বসিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পরবর্তীতে চৌপথি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর তৃণমূল যুব কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু কর, সহ-সভাপতি বাবাই দত্তরায়, জেলা তৃণমূল এর সম্পাদক বাপ্পা দত্ত,টাউন ব্লক যুব তৃণমূল সভাপতি দিবাকর দাস সহ অন্যান্য যুব তৃণমূল নেতৃত্বরা।

Post a Comment