নবদ্বীপে আরপিএফ-এর বিরুদ্ধে রেল হকারদের বিক্ষোভ - The News Lion

নবদ্বীপে আরপিএফ-এর বিরুদ্ধে রেল হকারদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ    হকার দের বৈধ পরিচয় পত্র ও হকারদের ওপর RPF দের আত্যাচারের বিরুদ্ধে নবদ্বীপে দিনভোর  অবস্থান বিক্ষোভ, রেলওয়ে হকার সংগ্রাম মঞ্চের। কোন  রকম অবৈধ লেনদেন ছাড়াই চাই বৈধ পরিচয় পত্র, কোন রকম বিকল্প রোজগারের ব্যবস্থা না করে দেয়া ছাড়া করা যাবেনা কোন হকারকে উচ্ছেদ, এমনি বেশ কিছ দাবী-দাওয়া নিয়ে আজ নদীয়ার নবদ্বীপে কয়েকশো রেলওয়ে হকার মিলে  নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের সামনে  দিন ভর  অবস্থান বিক্ষোভ দেখাল রেলওয়ে হকার সংগ্রাম মঞ্চ নামক হাওড়া ডিভিসনের হকারদের অরাজনৈতিক  সংগঠন।  


এছাড়াও তারা অভিযোগ করে ও দাবী তোলে এই ডিভিশনের হকারদের ওপর রেল পুলিশের একাংশ মাঝে মাঝেই অমানবিক আত্যার করে, অবিলম্বে তা বন্ধ করতে হবে, এ ছাড়াও তারা জানান অবৈধ ভাবে আর্থিক লেন দেন করে কিছু রেল পুলিশ তাদের কিছু হকারদের কাজ করার অনুমতি দিচ্ছে, আন্দোলন রত এক হকার জানান তারা চায় বৈধতার মাধ্যমে সঠিক ভাবে পরিচয় পত্র, যাতে তাদের হকার বন্ধু রা নিশ্চিন্তে তাদের কাজ করতে পারে।


 তারা আরও দাবী করেন রেল যাত্রীদের নিরাপত্তার কিছুটা হলেও হকারেরা দেখে। তারা জানান তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচী সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে।তাদের এই সকল দাবী না মানা হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আনদোলনের পথে হাটবেন বলেও যানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.