যেখানে অন্যায় করতে দেখবে পুলিশ তাকে গ্রেফতার করবে, রূপা গাঙ্গুলী - The News Lion

যেখানে অন্যায় করতে দেখবে পুলিশ তাকে গ্রেফতার করবে, রূপা গাঙ্গুলী

 


দি নিউজ লায়ন ;     যেখানে অন্যায় করতে দেখবে পুলিশ তাকে গ্রেফতার করবে।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান বিজেপির রাজ্যসভার সংসদ রূপা গাঙ্গুলী। বুধবার দক্ষিন ২৪ পরগনার কুলতলী থেকে পরিবর্তন যাত্রা রথ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হবির মোড় হয়ে হেড়োভাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে সাতমুখী বাজার হয়ে ক্যানিং বাসস্ট্যান্ড আসেন এবং ক্যানিং বাসস্ট্যান্ড হয়ে বাসন্তী বিধানসভা কেন্দ্রের পাল বাড়ি যায়।আর  যাত্রা  পথে  ক্যানিং বাসস্ট্যান্ডে রথের উপর থেকে একটি বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভার সাংসদ রূপা গাঙ্গুলী।


এরপর সভা করেন বাসন্তীর পাল বাড়িতেও ।এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুনিপ দাস প্রমুখ।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রূপা গাঙ্গুলী বলেন ,  আমি জানিনা , চিনিও না।কে এই রাকেশ সিং। সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল বুঝি না ।যেখানে অন্যায় ভাববে সেখানে পুলিশ গ্রেফতার করবে।পাশাপাশি বিজেপির রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলী বলেন তৃণমূল-বিজেপি যাকে খুশি ভোট দিন।বিজেপি ক্ষমতায় আসবে। নিজের ভোট নিজে দিন। পশ্চিমবঙ্গে বিজেপি আসবে । পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার দায়িত্ব বিজেপির ।


 বাংলায় অন্যায় করতে দেওয়া হবে না। অন্যায় দেখলেই মেনে নেওয়া হবে না।পাশাপাশি এদিন বিজেপির পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের  উপস্থিতিতে জন জোয়ারে পরিণত হয়।যার ফলে চিন্তার ভাঁজ পড়লো শাসক দলের নেতা নেত্রীদের।ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।আর তার আগেই রাজনৈতিক দল গুলির মধ্যে বেজে উঠল ভোটের ডামা ডোল।এদিনের বিজেপির পরিবর্তন রথ যাত্রায় উঠে এলো বিজেপির কর্মী সমর্থকদের শ্লোগান খেলা হবে খেলা পদ্ম ফুলে খেলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.