বর্তমানে বিজেপির দেওয়াল লিখনের আদি বনাম নব্য লড়াই
দি নিউজ লায়ন; এখনও নির্বাচনের দিন ঘোষণা হতে বাকি। ইতিমধ্যেই বিজেপির দেওয়াল লিখন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিলো। ইতিমধ্যে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী 'বিজেপি আদি' নামে দেওয়াল দখল শুরু করে দিয়েছে।ফলে কিছুটা হলেও চিন্তার ভাঁজ বিজেপির জেলা নেতৃত্বের কপালে। গলসির কুরকুবা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী দেবব্রত মণ্ডল বলেন,"আমি ১৯৯১ সাল থেকে দল করছি।
আমরা বিজেপি আদি নামে দেওয়াল দখল করে উচ্চ নেতৃত্বের কাছে বার্তা দিতে চাইছি দলের মধ্যে বেনোজল ঢুকে আমরা কোনঠাসা হলেও আমরা এখনও মরিনি। এখন দেওয়াল দখল করে রাখছি।।ভবিষতের পদক্ষেপ আলোচনা করে নেওয়া হবে।" বিজেপির আউশগ্রাম বিধানসভার ৫৩ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি স্মৃতিকান্ত মণ্ডল নিজেকে বিক্ষুব্ধ গোষ্ঠীর 'মুখপত্র' বলে দাবি করেছেন।
তিনি বলেন," যারা দলের দুর্দিনের সময় বহু ঘাত প্রতিঘাত সহ্য করে বিজেপির সংগঠন সামলে এসেছিলেন এবং এখন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না সেইসব বিজেপির কর্মীরা মিলে দেওয়াল দখল শুরু করছি। যদি ভোটের সময় পুরাতন কর্মীরা গুরুত্ব না পান তাহলে এইসমস্ত দখল করা দেওয়ালে নির্দল প্রার্থীর হয়ে ভোটপ্রচার করা হবে।তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।" বিজেপির বর্ধমান(সদর) জেলা সভাপতি সন্দীপ নন্দী ইতিমধ্যেই সাংবাদিককে বলেন, "যদি বিজেপিকে কেউ ভালোবেসে থাকেন তারা বিজেপিতেই থাকবেন। আমাদের দলে আদি কর্মীদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে।"

Post a Comment