খাল কেটে কুমির নয়,বিজেপিকে ভোট নয়, ছত্রধর মাহাতো - The News Lion

খাল কেটে কুমির নয়,বিজেপিকে ভোট নয়, ছত্রধর মাহাতো

 


দি নিউজ লায়ন;        শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী তে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু ও দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ওই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। মিছিলে স্লোগান ছিল বিজেপি হটাও বাংলা বাঁচাও, মোদি হটাও ভারত বাঁচাও, সেইসঙ্গে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে কার স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার জবাব চাই জবাব দাও, দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করছ কার স্বার্থে অপদার্থ নরেন্দ্র মোদি জবাব চাই জবাব দাও ।


ওই প্রতিবাদ মিছিল এর শেষে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন খাল কেটে কুমির নয়, বিজেপিকে ভোট নয়। আপনারা বিজেপিকে ভোট দেবেন না। যদি আপনারা বিজেপিকে ভোট দেন তাহলে আপনাদের জায়গা জমি সমস্ত যা কিছু আছে আগামী দিনে তা দখল করে নিবে বিজেপি। বিজেপি মিথ্যাবাদী রাজনৈতিক দল যে দল ক্ষমতায় আসার আগে  গরীব মানুষের একাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এক টাকাও কারো একাউন্টে দেয়নি। যারা ক্ষমতায় আসার আগে বলেছিল প্রতি বছর  দুকোটি বেকারের চাকরি দিবে একটা বেকার কে  ওরা চাকরি দিতে পারেনি।


 বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৬৪ টি প্রকল্প মানুষের উন্নয়নে চালু করেছে। গরিব মানুষ বিনামূল্যে চাল পাচ্ছে। ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য সাইকেল পাচ্ছে। গরিব বাবা-মা  তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে। মেয়েরা বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য কন্যাশ্রী পাচ্ছে ।গরীব মানুষের  চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছে। সেই সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। মিথ্যাবাদী বিজেপিকে জঙ্গলমহল থেকে প্রত্যাখ্যান করুন। মানুষকে ভুল বুঝিয়ে  ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট পেয়েছিল ।তাই তারা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূলের কাছে ফিরে আসছে। তিনি বলেন বিজেপি একটি ভয়ঙ্কর দল যে দল ক্ষমতায় এলে বাংলা ধংস হয়ে যাবে ।তাই দয়া করে আপনারা খাল কেটে কুমির আনবেন না বিজেপিকে ভোট দেবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.