দাঁতনে বিজেপি দল ছেড়ে শতাধিক কর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকের আগরবাড় গ্রামে আগরবাড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ,দাঁতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শৈবাল গিরি ও দুর্গেশ নন্দ সহ আরো অনেকে।ওই অনুষ্ঠানে এলাকার শতাধিক বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান সহ অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর বিধায়ক বিক্রম প্রধান বলেন যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদেরকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে। সেই সঙ্গে তিনি তাদেরকে দলের হয়ে কাজ করার নির্দেশ দেন।বিধায়ক বিক্রম প্রধান বলেন আগামী দিনেও বিজেপি ছেড়ে বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।
কারণ বাংলায় একমাত্র উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য বিজেপি ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সেই সঙ্গে তিনি বলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভুল বুঝিয়ে কিছু মানুষকে তাদের দলে নিয়েছিল। কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছে। তাই তাদেরকে স্বাগত জানানো হয়েছে। এর ফলে ওই এলাকায় তৃণমূল আরো শক্তিশালী হবে বলে বিধায়ক বিক্রম প্রধান জানান।

Post a Comment