পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুন করার অভিযোগ বাবা-মা সহ চার জনের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুন করার অভিযোগ বাবা-মা সহ চার জনের বিরুদ্ধে। গতকাল কোচবিহার কোতোয়ালি থানা এলাকার হারিভাঙায় ওই খুনের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত বাবা, মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজা জানান, ওই হওয়া ওই ব্যাক্তির নাম জয়ন্ত সরকার(৪৫)। গতকাল হাড়িভাঙায় খেতের মধ্যে জয়ন্ত সরকার নামে ওই ব্যাক্তির দেহ উদ্ধার হয়। পারিবারিক কারণেই ওই খুন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায় অভিযুক্ত এক ভাই এলাকা থেকে নিখোঁজ ছিল।
পুলিশ তার মোবাইল নম্বর লোকেট করে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয় বাবা মা ও অভিযুক্ত ভাইয়ের স্ত্রীকেও। অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজা বলেন, “ওই খুনের ঘটনায় তদন্ত চলছে। ঠিক কি কারণে ওই খুন করা হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট ভাবে জানা যাবে।”

Post a Comment