নির্বাচনী দিন ঘোষণার আগেই এবারে রাজ্যে এসে পৌছালো ১২ কোম্পানি সিআরপিএফ জওয়ান - The News Lion

নির্বাচনী দিন ঘোষণার আগেই এবারে রাজ্যে এসে পৌছালো ১২ কোম্পানি সিআরপিএফ জওয়ান

 


দি নিউজ লায়নঃ      ভোটের দামামা বেজেই গিয়েছে, এখন ঢাকে কাঠি পড়াটাই শুধু যা বাকি। এখন কয় দফায় কবে কবে ভোট, তা জানতেই উত্সুক আম আদমি থেকে রাজনৈতিক মহল। তার আগেই এবারে রাজ্যে এসে পৌছালো ১২ কোম্পানি সিআরপিএফ জওয়ান। এবারে একুশের  বিধানসভা নির্বাচনে রাজ্যে যে হিংসার বাতাবরন চড়তে পারে তার আভাস ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। 


রাজ্যে শুরু হয়ে যাওয়া রাজনৈতিক উত্তাপ যাতে কোনও ভাবেই হিংসার আকার নিতে না পারে সেজন্যই কেন্দ্রীয় বাহিনীকে আগে ভাগেই রাজ্যে ঢোকানো শুরু হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত।  


শনিবার সকালেই ২ কোম্পানি সেনা দুর্গাপুরে এসে পৌছায়। বাকি  সিআরপিএফের জওয়ানরা বর্ধমান, কলকাতা ও ডানকুনিতে নামবে বলে জানা গিয়েছে। সেখানে থেকেই তারা রাজ্যের  বিভিন্ন জেলার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌছে যাবে। 


আজ বিকাল অথবা কাল সকালের মধ্যেই স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে বিভিন্ন জেলার নির্দিষ্ট অঞ্চলে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে তারা।  ভোটের আগে তাদের করোনা টিকা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। করোনা বিধিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন এখন থেকেই চাইছে বাংলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে। 


প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই ১২ কোম্পানি সিআরপিএফকে বিধাননগর, বারুইপুর, ডায়মন্ডহারবার, ব্যারাকপুর, হাওড়া, হুগলি গ্রামীণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভুম, হাওড়া গ্রামীণ, পূর্ব বর্ধমান এবং বাকুড়া জেলাতে মোতায়েন করা হতে পারে। 


প্রাথমিকভাবে ১ কোম্পানি করে মোতায়েন করা হবে বলে সুত্রের খবর। তারা রুট মার্চ থেকে শুরু করে এলাকায় এলাকায় নিরাপত্তা ব্যাবস্থার উপরে কড়া নজর রেখে চলবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.