এবারে তৃণমূলের নতুন স্লোগান , 'বাংলা নিজের মেয়েকেই চায়' - The News Lion

এবারে তৃণমূলের নতুন স্লোগান , 'বাংলা নিজের মেয়েকেই চায়'

 


দি নিউজ লায়নঃ      সামনেই একুশে নির্বাচন। একুশের নির্বাচনের আগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোনও দলই অপর দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তারই মাঝে ফের নতুন স্লোগানে সুর বাঁধল তৃণমূল। 'বাংলা নিজের মেয়েকেই চায়' এই নয়া স্লোগানেই ফের পোস্টার তৈরি হয়েছে। 


 বাংলার মসনদে কে বসবে এখন সে দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। আসন্ন বিধানসভায় ভোট বাক্সে জয় পেতে প্রতিটি দলই জোর দিয়েছে বাংলা ও বাঙালির আবেগে। এ ক্ষেত্রেও বাংলা ও বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে স্লোগান তৈরি করেছে শাসক দল। 


আজ এই ধরনের বিভিন্ন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে দলের তরফে জানা গেছে।   বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে তৃণমূলের তরফে এই স্লোগান। উদ্বোধনের পরই একাধিক জায়গায় নজরে আসতে চলেছে নতুন স্লোগান , 'বাংলা নিজের মেয়েকেই চায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.