বাগনানে পথ দূর্ঘটনা মৃত বাইক আরোহী
দি নিউজ লায়ন ; অফিসের কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফেরার সময় মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম কল্যান রুদ্র (৫৬)। বাড়ি সাঁকরাইল থানার মহিয়াড়ীতে। মৃত ব্যক্তির বাগনান ১ নং ব্লকের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনান লাইব্রেরী মোড়ে। বাগনান থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত ১০ টা নাগাদ অফিসের কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন কল্যান রুদ্র। স্থানী সূত্রে খবর বাগনান লাইব্রেরী মোড়ের কাছে কোলাঘাট মুখে যাওয়া একটি মালবাহী ট্রাক লেন ভেঙে উল্টো দিকে চলে আসে। এবং কল্যান বাবুর বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় কল্যান রুদ্র বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক।

Post a Comment