শূন্যে গুলি চালানোর অভিযোগে আটক ১
দি নিউজ লায়ন ; দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাড়ির অন্তর্গত মেনগেট এলাকায় শূন্যে গুলি চালানোর অভিযোগ এলাকাবাসীর। এক যুবকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীদের দাবি, বচসা থেকে ঝামেলা এরপর শূন্যে গুলি চালিয়েছেন।
যদিও পুলিশ সমস্ত ঘটনার কথা অস্বীকার করে জানিয়েছেন, কোনো গুলি চলেনি গোটা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অমন সিং নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।

Post a Comment