যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি রায়না থানার শুকুর এলাকায়। রবিবার মাঠে একটি গাছে দড়ি দিয়ে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহ দু’টি নামিয়ে ময়না তদন্তে পাঠায়। মৃতদের নাম সোমনাথ মালিক (৩২) ও গঙ্গা রুইদাস (২৭)। শুকুর গ্রামেই সোমনাথের বাড়ি। রায়না থানার বলিয়ারপুরে গঙ্গার বাড়ি। 


সোমনাথ পেশায় ট্রাক্টর চালক ছিলেন। তিনি বিবাহিত। বছর সাতেক আগে গঙ্গার স্বামী মারা যান। তাঁর একটি মেয়েও আছে। গঙ্গার দাদা রামকৃষ্ণ রুইদাস বলেন, শনিবার সোমনাথের সঙ্গে বোন রায়নায় পুজো দেখতে যায়। রাতে তারা কেউই বাড়ি ফেরেনি।


 এদিন সকালে গ্রামের লোকজন দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার খবর দেয়। সোমনাথের ভগ্নিপতি বিধান মালিক বলেন, দু’জনের মধ্যে ভাবভালোবাসার সম্পর্ক ছিল। লুকিয়ে তাঁরা বিয়েও করেছিল। কি কারণে দু’জনে আত্মঘাতী হল তা বুঝতে পারছি না। রায়না থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। কি কারণে দু’জন আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.