রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব প্রতিবাদ বিক্ষোভ
দি নিউজ লায়নঃ রান্নার গ্যাসের ক্রমাগত দাম বৃদ্ধি তাই এবার মোদী সরকারের বিরুদ্ধে রবিবার মাটির উনুনে কাঠ জ্বেলে রান্না করে অভিনব প্রতিবাদ জানাল প্রাক্তন কাউন্সিলার মৌ রায় এর নেতৃত্বে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর পৌর সভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিধান নগর এলাকায় প্রাক্তন কাউন্সিলার মৌ রায় তার বাড়ির সামনে সংগঠনের কর্মীদের নিয়ে রাস্তার উপর কাঠের উনুনে রান্না করে রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানান।
পাশাপাশি এই মোদী সরকারের বিরুদ্ধে সমস্ত বাংলার মহিলাদের ভোট না দেওয়ার তিনি আর্জি জানান।। মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌ রায় বলেন নরেন্দ্র মোদির সরকার আমাদের সঙ্গে প্রহসন করেছে। রান্নাঘরের যে স্বাধীনতা মেয়েদের তা তিনি হরণ করেছেন।
তাই মোদি সরকার কে একুশের বিধানসভা নির্বাচনে একটি ভোটও নয়।তিনি আরো বলেন যে এক মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ১০০ টাকা,এটা কি মোদি সরকারের আচ্ছে দিনের নমুনা।তিনি আরো বলেন যে রান্নার গ্যাসের দাম কমানোর দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেস আগামীদিনে লাগাতার আন্দোলন শুরু করবে।

Post a Comment