পুনর্বাসনের দাবীতে কাজোড়া এরিয়ার জিএম র কুশপুত্তলিকা নিয়ে খনির কাজ বন্ধ
দি নিউজ লায়নঃ দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারিঃ,পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার হরিশপুর গ্রামে সাত মাস আগে ভয়াবহ ধ্বসের কারনে বেশকিছু ঘরবাড়ি ভেঙে পড়ে।ধ্বসের কবলে পড়া পরিবারগুলি গ্রামছাড়া হয়ে যায়। তারপর থেকে পূনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে।কিন্তু ইসিএলের কাজোড়া এরিয়া অফিসের জি এম এই পরিবারগুলির পুনর্বাসনের কোনও চেষ্টা করেনি বলে অভিযোগ।
তাই শুক্রবারের বিক্ষোভ অন্যান্য দিনের মত ছিল না। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। কাজোড়া এরিয়ার জিএম এর কুশপুত্তলিকা বানিয়ে খাটের মধ্যে শুইয়ে বল হরি ধ্বনি তুলে বিক্ষোভ দেখায় ধ্বসকবলিত হরিশপুর গ্রামের মানুষেরা।
দীর্ঘ সাত মাস আগে ধ্বংসের কবলে পড়া এই হরিশপুর গ্রামে বারংবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এলেও এখনও প্রতিশ্রুতি মত কেউ তা পূরণ করতে পারেনি। তাই শেষমেষ তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। জামবাদ খোলামুখ খনির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ চলছে। যতক্ষণ না ইসিএল আধিকারিকরা এসে লিখিত আশ্বাস দিচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে জানান বিক্ষোভকারীরা।

Post a Comment