চলতি সপ্তাহেই শিলিগুড়িতে নামতে পারে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - The News Lion

চলতি সপ্তাহেই শিলিগুড়িতে নামতে পারে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

 


দি নিউজ লায়নঃ    নির্বাচন ঘোষণার নাম নেই তবে আগে ভাগেই শহরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। চলতি সপ্তাহেই শিলিগুড়িতে নামতে পারে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে এমনটাই খবর মিলছে। শিলিগুড়ি শহরের অবস্থান বরাবরই রাজনৈতিক ভাবে শান্তিপূর্ণ।


 বাম কংগ্রেস তৃনমূল নেতৃত্বদের মধ্যে নির্বাচনী লড়াইয়ের পারদ চড়লেও বন্ধুত্বপূর্ন প্রতিদ্বন্দ্বীতাতেই বিশ্বাস রেখে চলেন সকলে। সম্প্রতি মন্ত্রী গৌতম দেব প্রচারে বেড়িয়েও দেখা গিয়েছে সেই সৌজন্যতার ছবি। বুধবার মানুষের কাছে চলো নিয়ে সিপিএম কাউন্সিলরের ৩৪নাম্বার ওয়ার্ডে গিয়ে হাজির হন মন্ত্রী গৌতম দেব। 


জনসংযোগে নেমে প্রাক্তন সিপিএমের মহিলা কাউন্সিলরের বাড়ি দরজায় মন্ত্রী পৌঁছলে আতিথেয়তায় মন্ত্রীকে বরণ করে নেন সিপিএম নেতা তথা প্রাক্তন কাউন্সিলর। যদিও নবাগত বিজেপি শহরের রাজনৈতিক সৌজন্যতার পরিচিত এই বাঁধা ছক থেকে নিজেদের বাইরেই রেখেছে। তাদের একনায়কতান্ত্রিক মতাদর্শ এর পাশাপাশি বিজেপি নেতারা শহরের রাজনীতি থেকে সামাজিক সাংস্কৃতিক সমস্ত ময়দানেই একেবারে নবাগত হওয়ায় শহরের পরিচিত রীতি সম্পর্কে অজ্ঞাত তারা। 


আর শহরের এই শান্তিপূর্ণ নির্বাচনী বাতাবরনে কেন মানুষকে সন্ত্রস্ত করতেই এত আগেভাগে কেন্দ্রীয় বাহিনী ঢোকানো হচ্ছে শহরে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের মত নির্বাচনী বিধি লাগু হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর কিছুটা নিয়ন্ত্রণ এসে পড়ে। সেক্ষেত্রে শহরে আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ও রুট মার্চ আমসাধারণ অতিরিক্ত সন্ত্রস্ত করবে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে ৩৫০-৪০০রাজ্য পুলিশ চেয়েছে কমিশন। রাজ্য পুলিশের২৫টি ব্যচকে তৈরি থাকতে বলা হয়েছে। পাশাপাশি প্রতি থানায় বাড়তি পুলিশ মোতায়েন করা হবে।

পাশাপাশি থাকছে ৩কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার নাগাদ শিলিগুড়িতে ঢুকে যেতে পারে কেন্দ্রীয় বাহিনী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.