মেলা প্রাঙ্গনে এখনও ঝাঁপি খুলে বসেতে পারেনি বই বিক্রেতারা, তার আগেই বই প্রেমী উৎসুক মানুষদের হানা
দি নিউজ লায়নঃ মেলা প্রাঙ্গনে এখনও ঝাঁপি খুলে বসেনি বই বিক্রেতারা তবে তার আগেই বই প্রেমী উৎসুক মানুষেরা হানা দিলেন শিলিগুড়ি কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে। শুক্রবার থেকেই শুরু হতে চলেছে ৩৮'তম উত্তরবঙ্গ বইমেলা।তবে বুধবারই মেলা প্রাঙ্গণে দেখা গেল পছন্দের বইয়ের কথা জানিয়ে যাচ্ছেন অনেকেই।এবারে দিল্লি,নয়ডা,মুম্বাই, কলকাতার খ্যাতনামা প্রকাশনা সংস্থার পাশাপাশি সুদূর আমেরিকা থেকে প্রকাশনা সংস্থা তাদের সম্ভার নিয়ে হাজির হচ্ছে উত্তরবঙ্গ বইমেলায়।
২৭শে ফেব্রুয়ারি পর্যটন মন্ত্রী গৌতম দেবের বইমেলার উদ্বোধন করার কথা রয়েছে। ২৬শে ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ পর্যন্ত ১০দিন ব্যাপী বইমেলায় এবারে নেতাজিকে বিশেষ সম্মান জানিয়ে বইমেলা প্রাঙ্গনকে সুভাষ প্রাঙ্গনে নামাঙ্কিত করা হয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর অমূল্য উদ্ধৃতি সংকলনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বইমেলা কমিটির তরফে। যা গোটা বইমেলা প্রাঙ্গণ জুড়ে থাকবে। শীতের মরশুমে অন্যান্য বছর উত্তরবঙ্গ বইমেলা আয়োজিত হলেও এবারে করোনার জেরে বেশ কিছুটা পিছিয়ে যায়।
যদিও বইমেলা কমিটির তরফে মধুসূদন সেন জানান অন্যান্যবার জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ বোর্ড পরীক্ষাগুলি থাকায় ছাত্রছাত্রীরা সেভাবে বইমেলায় সামিল হতে পারেনা। তবে এবারে করোনার জেরে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসায় ছাত্রছাত্রীদের অংশগ্রহনের সংখ্যা বাড়বে। পাশাপাশি করোনাকালে বইয়ের ওপর মানুষ ঝুঁকেছে অনেকবেশি। তিনি জানান খুদে কিশোর কিশোরীরা দীর্ঘ বন্দি দশায় ক্লান্ত হয়ে পড়েছে। তাদের সেই ক্লান্তি থেকে কিছুটা মুক্তি দিতে বইয়ের পাশাপাশি বইমেলায় বসে আঁকো প্রতিযোগিতা, হস্তাক্ষর প্রতিযোগিতা, ক্যুইজেরও আয়োজন করা হয়েছে।
Post a Comment