বাগদেবীর থিমে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ - The News Lion

বাগদেবীর থিমে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ

 


দি নিউজ লায়নঃ    আট  থেকে আশি , নারী হলেই হল লোলুপ চোখ যেন চেটে খায় । ধর্ষণ  , অ্যাসিড ছোড়া, পণপ্রথার শিকার , সামাজিক অত্যাচার এবং সমাজে যেন তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই বেঁচে থাকা নারীর ভবিতব্য । সীতার প্রতি অত্যাচার চোখ বুজে সয় সমাজ , প্রশ্ন ওঠে দুর্গার পিতার পরিচয় নিয়ে । দেশে নারীদের নিরাপত্তা দিনপ্রতিদিন কমছে। এই চরম দুঃসময়ে ধান্ডাবাগ কালচারাল ক্লাব তাদের ২৬ তম বছরে সরস্বতী আরাধনায়  নারীদের পক্ষে নিজেদের কন্ঠ তুলে ধরছে শিল্পের হাত ধরে , নারী সমাজের বিরুদ্ধে নানান সামাজিক অত্যাচারের বিরুদ্ধে থিমের সাহায্যে তুলে ধরলো ক্লাবের ঐকান্তিক ভাবনা ।


ধান্ডাবাগ কালচারাল ক্লাব তুলে ধরেছে নারীদের উপরে হয়ে চলা সামাজিক অপরাধ এবং সমাজকে সচেতন করতে চেয়েছে অর্ধেক আকাশ যদি অন্ধকারে ঢেকে থাকে সুর্যের আলো সমাজজীবনে নিয়ে আসতে পারে না সুন্দর সকাল । জন্মের আগেই মৃত্যুর স্বাদ পেতে হয় শুধুই কন্যা বলে , কন্যাভ্রূণ হত্যা এক অভিশাপ হয়ে রয়েছে সমাজে । কালাচারাল ক্লাব ভ্রূণহত্যাকে মহাপাপ হিসাবে তুলে ধরে বলতে চেয়েছে তোমার ঘর কন্যা শিশুর হাসিতে ভরে উঠুক । আপনজনের হাত আর মুখও মাঝে মাঝে দুঃস্বপ্নের মতো দিন এনে দেয় কারো কারো জীবনে অথচ সেই ভয়ঙ্কর নির্যাতন বলা যায় না স্পষ্টভাবেই , আর কালচারাল ক্লাব তুলে ধরেছে সেই যন্ত্রণার কথা । ইচ্ছা হয়েছে তাই তোমাকেই চাই , না উত্তর হতেই অ্যাসিড এসে শরীর- মুখ পুড়িয়ে  দেয় ।


 এই ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধেও গর্জে উঠেছে কালচারাল ক্লাব । নারী তাই তাকে বন্দি করে রাখো ঘরে , উঠবে বসবে সে পুরুষের আঙুলের ইশারায় , সহস্র বছরের সেই ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক সমাজের চিন্তার বিপরীতে গিয়ে কালচারাল ক্লাব বলতে চেয়েছে পায় যদি সে সুযোগ তবে মহাকাশকেও সে বন্দী করে নিজের তালুতে তবে কেন বন্ধ করে  রাখবে ঘরে ফন্দি ফিকির করে ।  ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে নারীদের সম্মান এবং অধিকার রক্ষার জন্যই সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে সমাজ সচেতনতা বাড়াতে ।এই ক্লাবের পুজো উদ্বোধন করেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় । উপস্থিত ছিলেন কাউন্সিলর সুশীল চট্টোপাধ্যায় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.