তিন চোলাই কারবারি গ্রেপ্তার - The News Lion

তিন চোলাই কারবারি গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ    তিন চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছে দেওয়ানদিঘি থানার পুলিস। ধৃতদের নাম শ্যামল সরেন, গৌরচন্দ্র দাস ও বুড়ো মাড্ডি। দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়ায় তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার রাতে শ্যামলের বাড়িতে হানা দেওয়া হয়। বাড়িতে মজুত করে সে চোলাই বিক্রি করছিল। বাড়ি থেকে দু’টি জারে মজুত করে রাখা ৪০ লিটার চোলাই উদ্ধার হয়।


 চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে পুলিস শ্যামল ও গৌরকে গ্রেপ্তার করে। অন্যদিকে, মঙ্গলবার সকালে ক্ষেতিয়া রেলগেটের কাছ থেকে চোলাই সহ বুড়োকে গ্রেপ্তার করা হয়। ক্ষেতিয়া রেলগেটের কাছে দু’টি জ্যারিকেন নিয়ে সে দাঁড়িয়েছিল। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.