হাওড়ায় ঋষি বঙ্কিম সেতু থেকে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা স্কুল ছাত্রীর - The News Lion

হাওড়ায় ঋষি বঙ্কিম সেতু থেকে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা স্কুল ছাত্রীর

 


দি নিউজ লায়ন ;   হাওড়ার ঋষি বঙ্কিম সেতু থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। ব্রিজের উপর থেকে হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের সামনে পড়ে সে। এদিন দুপুরে বঙ্কিম সেতু থেকে হাওড়ায় রেল লাইনে ঝাঁপ দেয় ওই স্কুল ছাত্রী। জিআরপি ও আরপিএফ এর তৎপরতায় রেল লাইনের ধার থেকে উদ্ধার করে ওই ছাত্রীকে আনা হয় হাওড়া জেলা  হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। 


কি কারণে ওই ছাত্রী ঝাঁপ দিলো তা তদন্ত শুরু করে দেখছে  পুলিশ। তাঁর স্কুল ব্যাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সে ডানকুনির মেথডিস্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। এদিন বিকেল তিনটে নাগাদ ওই ছাত্রী হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনের দিকে আসার সময় আচমকাই বঙ্কিম সেতুর বাঁদিকে সেতুর গার্ড ওয়াল টপকে ঝাঁপ দেয়। সিভিক পুলিশের এক কর্মী ও  এক ওলা গাড়ির চালক ছুটে এলেও ততক্ষণে ওই ছাত্রী ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান,  সে স্কুল ইউনিফর্ম পরেই হাওড়া স্টেশনের দিক থেকে হেঁটে আসছিল। হঠাৎই সে সেতুর গার্ডওয়ালে উঠে নিচে ঝাঁপ দেয়। 


পুলিশ জানিয়েছে, ডানকুনিতে ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। কি কারণে এই ঘটনা জানা যায়নি। এদিকে, এদিন ব্যস্ত সময়ে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বঙ্কিম সেতুতে। ঘটনা জানাজানি হতে বঙ্কিম সেতুর উপর  ভিড় জমে যায়।  সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় ওই ছাত্রী। এদিন হাওড়া জিআরপি সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যা চেষ্টা করতে যাওয়া ওই স্কুলছাত্রীর বাড়ি ডানকুনি স্টেশনের কাছে। সে এখানকারই একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। এদিন দুপুরে হঠাৎ সে বঙ্কিম সেতুর ওপর থেকে রেললাইনে ঝাঁপ দেয়। সৌভাগ্যক্রমে সে গিয়ে পড়ে ১৫ এবং ১৬ নম্বর প্লাটফর্ম সংলগ্ন জায়গায়। সেই জায়গা দিয়ে ট্রেন না চলায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সে। তার পায়ে গুরুতর আঘাত লাগে। এই ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.