গড়বেতায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
দি নিউজ লায়ন ; পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা এক নম্বর ব্লকের শ্যামনগর থেকে ভাজনাথপুর পর্যন্ত্য প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সরলা সরেন সহ আরো অনেকেই। ওই মিছিল থেকে কেন্দ্র সরকার কে তীব্র ভাষায় আক্রমণ করা হয়।
মিছিলের শেষে ভজনাথপুর এলাকায় এক সভার আয়োজন করা হয় ।ওই সভায় তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ বলেন কেন্দ্রের বিজেপি সরকার পুঁজিপতিদের সরকার। প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়লেও কেন্দ্র সরকার সম্পূর্ণ উদাসীন। সেই সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যার ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে মানুষকে দিন কাটাতে হচ্ছে। প্রতিদিন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে ।
কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির ফলে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। তাই বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার এর বিভিন্ন নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং পেট্রোল ও ডিজেলের এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি রোধ করার দাবি জানান। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বরং ক্ষমতায় আসার পর দেশের লাভ জনক সংস্থাগুলিকে দিনের-পর-দিন বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে।ওরা রেল কে বিক্রি করার চক্রান্ত করছে।
তাই মিথ্যাবাদী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলার মাটিতে বাংলার মানুষ জায়গা দেবে না। সেই জন্য উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার জন্য সর্বস্তরের মানুষকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন উন্নয়ন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। বাংলায় হিংসার জয় হবে না,জয় হবে উন্নয়নের বলে তিনি জানান।

Post a Comment